আমাদের নাসিরনগর

নাসিরনগরের ইউনিয়ন

গোকর্ণ ইউনিয়ন

ব্রাহ্মণবাড়িয়া জেলায় আয়তনে এর চেয়ে বড় ইউনিয়ন আর নেই। এখানকার গোকর্ণ গ্রামেই জন্ম নবাব স্যার সৈয়দ শামসুল হুদার। গোকর্ণ নবাব বাড়িও এখানে। দক্ষিণের সীমানা ধরে বয়ে গেছে তিতাস নদী।

আয়তন
৩৮.৭১ বর্গ কিমি
জনসংখ্যা (২০১১)
৩১,০১৬
মৌজা / গ্রাম
৯ / ১০
সদর থেকে
প্রায় ৬ কিমি দক্ষিণে

চেয়ারম্যান: সৈয়দ শাহিন (উপজেলা পোর্টালের তথ্য; পরিবর্তন হলে জানাতে পারেন)

গ্রামগুলো (১০)

যেসব গ্রামের তথ্য যুক্ত হয়েছে সেগুলো চিহ্নিত করা আছে। গ্রামের নামে ক্লিক করে বিস্তারিত পরিচিতি দেখুন।

দর্শনীয় স্থান

ঐতিহাসিক

গোকর্ণ নবাব বাড়ি

গোকর্ণ

গোকর্ণ গ্রামের এই ঐতিহাসিক বাড়িটি নবাব স্যার সৈয়দ শামসুল হুদার পৈতৃক ভিটা।

প্রাকৃতিক

চৈয়ারকুড়ি বেড়িবাঁধ

চৈয়ারকুড়ি

বিকেলে তিতাসের পাড়ের এই বেড়িবাঁধ ধরে হাঁটতে হাঁটতে নদী দেখা যায়।

প্রাকৃতিক

গোকর্ণ বেড়িবাঁধ

গোকর্ণ

গোকর্ণের বেড়িবাঁধ। বর্ষায় দুই পাশের পানি দেখতে সুন্দর লাগে।

প্রাকৃতিক

জেঠাগ্রাম জোড়া দীঘি

জেঠাগ্রাম

জেঠাগ্রামে পাশাপাশি দুটি পুরনো দীঘি আছে।

ধর্মীয়

নূরপুর সাহেব বাড়ি জামে মসজিদ ও মাজার শরিফ

নূরপুর

নূরপুর গ্রামের সাহেব বাড়ির মসজিদ আর মাজার এলাকার পরিচিত ধর্মীয় স্থান।

ধর্মীয়

ব্রাহ্মণশাসন সোনাই বিবির মাজার

ব্রাহ্মণশাসন

ব্রাহ্মণশাসন গ্রামের মাজার শরিফ।

কৃতী ব্যক্তিত্ব

রাজনীতিবিদ

নবাব স্যার সৈয়দ শামসুল হুদা

১৮৬২–১৯২২, গোকর্ণ

ব্রিটিশ ভারতের নামকরা মুসলিম নেতা, আইনজ্ঞ আর শিক্ষানুরাগী মানুষ। বঙ্গীয় আইন পরিষদের প্রথম ভারতীয় মুসলিম সভাপতি ছিলেন তিনি।

মুক্তিযোদ্ধা

মোজাম্মেল হক

বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ। তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদের সদস্য ছিলেন।

শিক্ষা প্রতিষ্ঠান (১৫)

স্কুল অ্যান্ড কলেজ

গোকর্ণ সৈয়দ ওয়ালীউল্লাহ স্কুল এন্ড কলেজ

গোকর্ণ

প্রতিষ্ঠা: ১৯১৫

উচ্চ বিদ্যালয়

জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়

জেঠাগ্রাম

প্রতিষ্ঠা: ২০০৩

উচ্চ বিদ্যালয়

নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয়

নূরপুর

প্রতিষ্ঠা: ১৯৮৯

প্রাথমিক বিদ্যালয়

গোকর্ণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়

গোকর্ণ

প্রতিষ্ঠা: ১৯৩৯

প্রাথমিক বিদ্যালয়

গোকর্ণ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়

গোকর্ণ

প্রতিষ্ঠা: ১৯৪০

প্রাথমিক বিদ্যালয়

চটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

চটিপাড়া

প্রতিষ্ঠা: ১৯১৫

প্রাথমিক বিদ্যালয়

চৈয়ারকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

চৈয়ারকুড়ি

প্রতিষ্ঠা: ১৯৭৮

প্রাথমিক বিদ্যালয়

জেঠাগ্রাম পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়

জেঠাগ্রাম

প্রাথমিক বিদ্যালয়

জেঠাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়

জেঠাগ্রাম

প্রাথমিক বিদ্যালয়

ডিঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়

ডিঘর

প্রতিষ্ঠা: ১৯৩৯

প্রাথমিক বিদ্যালয়

নূরপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়

নূরপুর

প্রতিষ্ঠা: ১৯৭৩

প্রাথমিক বিদ্যালয়

নূরপুর লাহাজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

গোকর্ণ ইউনিয়নের নুরপুর লাহাজুরা গ্রামে

প্রতিষ্ঠা: ১৯৭৩

প্রাথমিক বিদ্যালয়

নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

নূরপুর

প্রতিষ্ঠা: ১৯০৬

প্রাথমিক বিদ্যালয়

ব্রাহ্মণশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়

ব্রাহ্মণশাসন

প্রতিষ্ঠা: ১৯৭৬

প্রাথমিক বিদ্যালয়

সূচীউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

সূচিউড়া

প্রতিষ্ঠা: ১৯৭৩

নাসিরনগরের সব শিক্ষা প্রতিষ্ঠান

হাট-বাজার

  • গোকর্ণ নতুন বাজার
  • চৈয়ারকুড়ি বাজার
  • নূরপুর সড়ক বাজার
  • জেঠাগ্রাম নতুন বাজার

নদী ও খাল

তিতাস নদীসিংড়ার খালকুকুরিয়া খাল