
রাজনীতিবিদ
ব্যারিস্টার আবদুর রসুল
১৮৭২–১৯১৭
প্রথম বাঙালি ব্যারিস্টার (বি.সি.এল.), পেশায় আইনজীবী। ব্রিটিশ ভারতের নামকরা বাঙালি জাতীয়তাবাদী নেতা ছিলেন, সাপ্তাহিক 'The Mussalman' পত্রিকাও তাঁর হাতে গড়া।
- গুনিয়াউক গ্রামে তাঁর জন্ম, ১৮৭২ সালে। বাবা গোলাম রসুল ছিলেন তখনকার ত্রিপুরা জেলার জমিদার।
- ১৮৮৮ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পাস করেন। কিছুদিন ঢাকা কলেজে পড়ে ১৮৮৯ সালে বিলেত যান। সেখানে পড়েছেন লন্ডনের কিংস কলেজে (১৮৯২), অক্সফোর্ড থেকে বি.এ. (১৮৯৬) ও এম.এ. (১৮৯৮) করেছেন। ১৮৯৮ সালে মিডল টেম্পল থেকে ব্যারিস্টারি পাস করেন, সঙ্গে বি.সি.এল. ডিগ্রি। বাঙালিদের মধ্যে এই ডিগ্রি প্রথম তিনিই পান।
- দেশে ফিরে কলকাতা হাইকোর্টে ওকালতি শুরু করেন। ১৯০৬ সালে বের করেন সাপ্তাহিক 'The Mussalman'। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইনের অধ্যাপক হিসেবে নিয়োগও পেয়েছিলেন, কিন্তু রাজনৈতিক কারণে তা বাতিল হয়ে যায়। ১৯১৬ সালে মুসলিম লীগে যোগ দেন।
- নামী বক্তা, তুখোড় আইনজ্ঞ আর সৎ রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। ১৯১৭ সালে মারা যান।