আমাদের নাসিরনগর

, ওয়েবসাইট

হরিপুর বড়বাড়িসহ ২৯টি দর্শনীয় স্থানের পেজ চালু হলো

হরিপুর বড়বাড়ি, গোকর্ণ নবাব বাড়ি, মেদির হাওড়, ফান্দাউকের মন্দিরসহ উপজেলার ২৯টি ঐতিহাসিক, প্রাকৃতিক আর ধর্মীয় জায়গার পরিচয় যোগ হলো।

দর্শনীয় স্থানগুলো ঐতিহাসিক, প্রাকৃতিক, ধর্মীয় আর বিনোদন, এই চার ভাগে সাজানো। প্রতিটি জায়গার পেজে ছোট একটা পরিচয়, কখন গেলে ভালো, কোন পথে যাবেন আর মানচিত্র দেওয়া আছে।

অনেক জায়গার বিস্তারিত ইতিহাস আর ছবি এখনো যোগ হয়নি। আপনি গিয়ে থাকলে ছবি আর অভিজ্ঞতা পাঠান। এলাকায় পরিচিত কোনো জায়গা বাদ পড়লে সেটাও জানাবেন।