বাংলা উইকিপিডিয়ার ইউনিয়ন নিবন্ধ আর ২০১১ সালের আদমশুমারি ঘেঁটে উপজেলার ১২৮টি গ্রামের নাম জোগাড় করেছি, প্রতিটির জন্য বানিয়েছি আলাদা পেজ। এ পর্যন্ত ১৪টি গ্রামের ছোট একটা করে পরিচয় লেখা হয়েছে। বাকিগুলোতে আপাতত শুধু নাম আর ইউনিয়নের তথ্য আছে।
নিজের গ্রামের পেজে গিয়ে 'তথ্য দিন' বোতামে চাপ দিন। গ্রামের নাম কোথা থেকে এল, পুরনো ইতিহাস, মসজিদ-মন্দির-স্কুল, বাজার কোন বারে বসে, বিশিষ্ট ব্যক্তি, সদর থেকে কীভাবে যেতে হয়, এসবের যা জানেন লিখে পাঠান। নিজের তোলা ছবির লিংকও দিতে পারেন।
আমরা যাচাই করে তারপর তথ্যটা ওয়েবসাইটে তুলে দেব। চাইলে তথ্যদাতা হিসেবে আপনার নামও সেখানে থাকবে।